শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৫৬ পিএম, ২০২৬-০৪-১৬
সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৬ এপ্রিল ২০২৬), বৃহস্পতিবার, সকাল ১১টায় বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসা বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসার সভাপতি এস.এম সোহেল মাহমুদ রঞ্জু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আবুল হাশেম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো: এনামুল হক, বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সোবাহান, সহকারি শিক্ষক (আরবি) মাওলানা মোঃ রাকিবুল ইসলাম, বেগম খালেদা জিয়া স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম সেখ, গভনিং বডির সদস্য মো: রাকিবুল ইসলাম প্রমুখ।
এসময় অত্র মাদ্রাসার ম্যানিজিং কমিটির সদস্য ফরিদুল ইসলাম ভূইয়া, আব্দুস সোবহান ভূইয়া, আব্দুল মোমিন, আব্দুল মালেক ও সাবেক সদস্য আব্দুল সালাম,সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক মোন্নাফ হোসেন মুন, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন, বিদায় শিক্ষার্থী আব্দুল্লাহ আল হোসাইনী, মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী মোছা: মিতু খাতুন, ৮ম শ্রেণির শিক্ষার্থী আবু ইসাহাক তামিম।
বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম।
বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল শেষে ২য় শ্রেণি থেকে ১০শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে অত্র মাদ্রাসার সভাপতি সোহেল মাহমুদ রঞ্জুর পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited