শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:০৮ পিএম, ২০২৫-১১-১৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গঙ্গা-পদ্মার পানির ন্যায্য অধিকার যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজ শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সমন্বয় কমিটি চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত গণসমাবেশ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আর বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে পানি আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল বাঁচানো হবে।’ তিনি বলেন, আজকের সমাবেশের উদ্দেশ্য একটাই, পদ্মা বাঁচাতে হবে। দেশ বাঁচাতে হবে। ভারতকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে বলেও জানান তিনি। গণসমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদের সভাপতিত্বে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিনু, বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামসহ রাজশাহী জেলার বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ আর কৃষির প্রধান উপাদান হচ্ছে পানি। দেশ বাঁচাতে হলে কৃষি বাঁচাতে হবে, নদী বাঁচাতে হবে। এজন্য ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। আগামীতে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক সব অধিকার আদায় করা হবে। জামায়াতকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছেন তা দেশের জনগণ হতে দেবে না। কারণ দেশের মানুষ এখন নির্বাচন চায়। দেশের মানুষকে ধর্মের নামে আর বোকা বানানো যাবে না। দেশের মানুষ ধর্মকে ভালোবাসেন কিন্তু ধর্মান্ধ নয়। গণসমাবেশে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই; পদ্মা বাঁচাতে ঐক্য গড়ি; আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার-নানা স্লোগান ছিলো সবার মুখে।’
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited