শিরোনাম
সংবাদদাতা, নওগাঁ : | ১১:৩৬ এএম, ২০২০-১১-১৮
নওগাঁয় শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজী ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন্ধ আছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল।
এছাড়া পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হচ্ছে দূরপাল্লার বাস চলাচলও। নওগাঁ মোটর মালিক গ্রুপের নেতারা বলছেন- চাঁদাবাজী ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে ওঠে। বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সব রুটের বাস চলাচল বন্ধ থাকবে জানান মালিকপক্ষের নেতারা।
এদিকে হঠাৎই এই সিদ্ধান্তের সমালোচনা করে শ্রমিক নেতারা বলছেন, পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ জেলার কোনো পরিবহন ছিলো না। এতে শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছে। তাই নিজস্ব উদ্যোগে দুটি বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়। এতে মালিকপক্ষের বাধা দেওয়াটা অযৌক্তিক।
এদিকে পূর্ব ঘোষণা ছাড়া পরিবহন বন্ধ করে দেওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন যাত্রী সাধারণ।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited