শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:০০ পিএম, ২০২৫-১২-১০
‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালাও’ স্লোগান দিয়ে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ করে দিয়েছেন রাঙামাটির মোবাইল ফোন ব্যবসায়ীরা। বুধবার (১০ ডিসেম্বর) সকালে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি মোবাইল ফোন বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্য আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি রোহান চাকমা, মো. সায়েম ও সভাপতি মো. রাশেদুল হক প্রমুখ।
রাঙামাটি মোবাইল ফোন বিজনেন্স এসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল হক বলেন, এনইআইআর সিস্টের চালুর বিরোধী নই আমরা। এই বাজারটা অনেক পুরনো বাজার, হঠাৎ এনইআইআর সিস্টেম চালু হলে মোবাইল ফোন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। মোবাইল ফোনের নিবন্ধন ছাড়াও আমদানি শুঙ্ক না কামালে ক্ষতিগ্রস্ত হবে ক্রেতারা। তাই স্টকে থাকা ফোনগুলো বিক্রি বা নিবন্ধনের সুযোগ দিতে হবে
ব্যবসায়ীদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রসঙ্গত, অবৈধ বা চোরাই পথে দেশে মোবাইল ফোন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে সরকার ১৬ ডিসেম্বরের মধ্যে সব এনইআইআর ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। তারপর থেকে সারা দেশে মোবাইল ফোনের খুচরা ব্যবসায়ী বিক্ষোভ করছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited