শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৬ পিএম, ২০২৬-০১-০৫
অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে। নির্বাচনে কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে সেজন্য প্রশাসনের সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদেরকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবেও বলা হয়েছে। আশা প্রকাশ করে তিনি বলেন, অন্যদের আশঙ্কা ভুল প্রমাণিত করে দেশে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে ‘ভোটের চাবি আপনার হাতে’ এ স্লোগানকে সামনে রেখে ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা আরও বলেন, ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনারা উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন এবং একইসঙ্গে গণভোটেও অংশ নেবেন। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০-৩৫ তারা কিন্তু ভোটই দিতে পারেননি এমন অনেকেই আছেন। সেই পর্যায় থেকে এবার বন্ধ্যাত্বের অবসান হবে। এই বন্ধ্যাত্ব গোচানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে আমরাও চাই গোটা দেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সব ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী পাঁচ বছর কে দেশ চালাবে। এ সময় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান, সাইফুল মালিক, কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited