শিরোনাম
রাজশাহী প্রতিনিধি : | ০৩:৩২ পিএম, ২০২৪-০৮-০১
দীর্ঘ ১২ দিন পরে রাজশাহী থেকে স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে দুটি ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ‘লোকাল ৫৬৩’ এবং রাজশাহী-খুলনা রুটে ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেন দুটি ছেড়েছে।
সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেন খুলনার উদ্দেশ্য ছেড়ে গেছে। তার কিছুক্ষণ পরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে লোকাল ৫৬৩ ট্রেন। এই ট্রেনটি দুপুর নাগাদ আবার রাজশাহীতে ফিরে আসবে। তবে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে ফিরতে রাত হবে বলে জানা গেছে।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, এ ট্রেন দুটি চলবে সীমিত পরিসরে। তবে আন্তঃনগর ট্রেন ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ রেলওয়ে।
জানা গেছে, গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটে। এদিন থেকে একটানা ১ আগস্ট পর্যন্ত রাজশাহীতে বন্ধ থাকে ট্রেন চলাচল। তবে বুধবার (২৪ জুলাই) বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিক থেকে হরিয়ান স্টেশনের দিকে ছেড়ে যায় মালবাহী একটি ট্রেন।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, আন্তঃনগর ট্রেন ছাড়ার কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রাজশাহী থেকে আপাতত দুটি ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। একটি মহানন্দা এক্সপ্রেস ও অপরটি ‘লোকাল ৫৬৩’ ট্রেন। সকাল ৯টায় একটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও অপরটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited