বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের বিদায়: স্বাস্থ্যগত কারণ, নাকি আস্থার সংকটের পরিণতি ?

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৭:১৫ পিএম, ২০২৬-০৬-০২

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের বিদায়: স্বাস্থ্যগত কারণ, নাকি আস্থার সংকটের পরিণতি ?

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ এখন শুধু একটি প্রশাসনিক ঘটনা নয়; এটি পরিণত হয়েছে একটি বড় রাজনৈতিক আলোচনায়। সরকারিভাবে বলা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালন করতে অপারগ ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুই কি অসুস্থতা? নাকি এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক বাস্তবতা?
কারণ, পদত্যাগের পর থেকেই পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে জাতীয় রাজনীতির অন্দরমহলে একের পর এক আলোচনা সামনে আসছে। কেউ বলছেন এটি ছিল স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত, আবার কেউ বলছেন এটি ছিল দলীয় উচ্চপর্যায়ের নির্দেশনা। এমনকি অনেকেই দাবি করছেন, দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ এবং আস্থার সংকটের ফলাফলই হচ্ছে এই পদত্যাগ। 
দলের একটি বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে; মূলত নানান তদন্ত রিপোর্টের কারনে দলের সর্বোচ্চ পর্যায় থেকে তাৎক্ষনিক নির্দেশেই পার্বত্য মন্ত্রীর পদ থেকে দায়িত্ব ছেড়ে দিতে পদত্যাগ পত্র দিতে বলা হয়েছিলো দীপেন দেওয়ানকে। তারই ধারাবাহিকতায় তিনি স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
আমরা যদি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে মন্ত্রী হওয়ার পর দীপেন দেওয়ানের চারপাশে তার ঘনিষ্ট্যজনদের কারনে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে। তার ঘনিষ্ঠজনদের কর্মকাণ্ড, প্রশাসনিক সিদ্ধান্ত, বরাদ্দ বণ্টন এবং স্থানীয় রাজনৈতিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। এসব অভিযোগ কতটা সত্য বা কতটা রাজনৈতিক প্রতিপক্ষের প্রচারণা; সেটি অবশ্য আলাদা আলোচনা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব অভিযোগ দলীয় হাইকমান্ড পর্যন্ত পৌঁছেছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আরেকটি বিষয় এখানে বিশেষভাবে লক্ষণীয়। রাঙামাটির রাজনীতিতে সাম্প্রতিক সময়ে ক্ষমতার ভারসাম্যে দৃশ্যমান পরিবর্তন দেখা গেছে। জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল এবং বিভিন্ন সাংগঠনিক কাঠামোতে মীর হেলালের প্রভাব ক্রমশ বৃদ্ধি পেয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
অপরদিকে, পার্বত্য মন্ত্রীর অনুসারীদের অবস্থান তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়েছে বলেও অভিযোগ রয়েছে। ফলে প্রশ্ন উঠছে; এটি কি শুধুই ব্যক্তিগত জনপ্রিয়তার সংকট, নাকি দলীয় আস্থার সংকটও?
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সম্পর্কের বিষয়টি। সংশ্লিষ্ট্য বিভিন্ন সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীপেন দেওয়ানের দূরত্ব ধীরে ধীরে বেড়েছিল। রাজনৈতিক বাস্তবতায় একজন নেতার জন্য সবচেয়ে বড় শক্তি হলো কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা। যখন সেই আস্থার জায়গায় প্রশ্ন তৈরি হয়, তখন পদ-পদবী টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। বিভিন্ন তদন্ত রিপোর্ট, ভিজিলেন্স টিমের পর্যবেক্ষণ, স্থানীয় নেতাদের অভিযোগ এবং সাংগঠনিক মূল্যায়ন! এসব যদি সত্যিই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে থাকে, তাহলে সেটি নিঃসন্দেহে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে।
এখন প্রশ্ন হলো, এই পদত্যাগে লাভ কার? ক্ষতি কার? একদিকে সরকার হয়তো মনে করছে যে বিতর্কিত বিষয়গুলো থেকে নিজেদের দূরে রাখার একটি সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, দীপেন দেওয়ানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তবে এটাও সত্য, বাংলাদেশের রাজনীতিতে পদত্যাগ মানেই রাজনৈতিক সমাপ্তি নয়। বরং অনেক সময় নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনাও হতে পারে।
পার্বত্য চট্টগ্রামের রাজনীতির বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ। এই অঞ্চল সবসময়ই জাতীয় রাজনীতির পাশাপাশি নিজস্ব সামাজিক, জাতিগত এবং আঞ্চলিক সমীকরণের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে। ফলে একজন মন্ত্রীর বিদায় শুধু একজন ব্যক্তির পদ হারানো নয়; বরং এটি ভবিষ্যতের নেতৃত্ব, ক্ষমতার কেন্দ্র এবং রাজনৈতিক ভারসাম্যের পুনর্বিন্যাসের ইঙ্গিতও হতে পারে।
সুতরাং, সরকারি ভাষ্যে এটি একটি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, বিষয়টি এর চেয়েও অনেক বিস্তৃত। অসুস্থতা হয়তো ছিল আনুষ্ঠানিক কারণ, কিন্তু এর পেছনে দলীয় রাজনীতি, সাংগঠনিক সমীকরণ, আস্থার প্রশ্ন এবং ক্ষমতার পুনর্বিন্যাসের মতো বিষয়গুলো কতটা ভূমিকা রেখেছে!! সেটিই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।
আগামী কয়েক সপ্তাহ ও মাসের রাজনৈতিক ঘটনাপ্রবাহই হয়তো বলে দেবে, এটি কেবল একজন মন্ত্রীর পদত্যাগ ছিল, নাকি পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর