বাংলাদেশ   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সংসদে প্রস্তাবিত ‘হেবা ও সম্পত্তি হস্তান্তর’ বিল কুরআন-সুন্নাহ পরিপন্থী: হাইকোর্টে চ্যালেঞ্জের হুঁশিয়ারি

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০৩:২৬ পিএম, ২০২৬-০৯-০৮

সংসদে প্রস্তাবিত ‘হেবা ও সম্পত্তি হস্তান্তর’ বিল কুরআন-সুন্নাহ পরিপন্থী: হাইকোর্টে চ্যালেঞ্জের হুঁশিয়ারি

সম্প্রতি জাতীয় সংসদে প্রস্তাবিত ‘হেবা সম্পত্তি হস্তান্তর’ বিলটিকে সম্পূর্ণ কুরআন ও সুন্নাহ পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন কক্সবাজারের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘রাবিতাতুল মাদারিসিল ইসলামিয়া’-এর চেয়ারম্যান মুফতি কিফায়তুল্লাহ শফীক। বিলটিকে মানবিক বিবেচনার আড়ালে ইসলামের সর্বসম্মত বণ্টননীতি এড়িয়ে যাওয়ার একটি পরিকল্পিত অপকৌশল হিসেবে উল্লেখ করে অবিলম্বে তা পুনরবিবেচনার দাবি জানিয়েছেন তিনি।
​এক বিবৃতিতে মুফতি কিফায়তুল্লাহ শফীক বলেন, "জীবনস্বত্ব বহাল রেখে হেবার (দান বা উপহার) মাধ্যমে কন্যাকে সম্পত্তির শতভাগ মালিক বানিয়ে শরীয়াহ কর্তৃক নির্ধারিত অন্যান্য ওয়ারিশদের বঞ্চিত করার যে সুযোগ তৈরি করা হচ্ছে, তা মুসলিম উত্তরাধিকার আইনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।" তিনি জানান, দেশের সর্বস্তরের আলেম-ওলামারা মনে করেন, বিতর্কিত এই বিষয়টি পুনরবিবেচনা করা এখন সময়ের অপরিহার্য দাবি।
​বিবৃতিতে তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান সংসদ যদি দেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম সমাজের এই যৌক্তিক গণদাবির তোয়াক্কা না করে, তবে মহান আল্লাহর বিধান সংরক্ষণের স্বার্থে যেকোনো ধর্মপ্রাণ আইনজীবী এই আইনের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারেন।
​ইসলামী উত্তরাধিকার আইনের সুরক্ষা নিশ্চিত করতে আলেম সমাজ ও দেশের সচেতন মহলকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় এই বিবৃতিতে।

রিটেলেড নিউজ

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য জরুরি নির্দেশনা

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য জরুরি নির্দেশনা

আমাদের বাংলা ডেস্ক : : গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রোগী ও তাদের...বিস্তারিত

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেক...বিস্তারিত

প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে য...বিস্তারিত

কুড়িগ্রাম ভোগডাঙ্গা মডেল কলেজ এলাকায় দেড় বছরের শিশুকে রেখে অজ্ঞাত নারী উধাও, থানায় জিডি

কুড়িগ্রাম ভোগডাঙ্গা মডেল কলেজ এলাকায় দেড় বছরের শিশুকে রেখে অজ্ঞাত নারী উধাও, থানায় জিডি

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ এলা...বিস্তারিত

বন্ধ নয়, শৃঙ্খলা আনতে চায় সরকার : অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং

বন্ধ নয়, শৃঙ্খলা আনতে চায় সরকার : অটোরিকশার জন্য আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং

নিজস্ব প্রতিবেদক : ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে একটি ডিজিটাল, নিবন্ধিত ও শৃঙ্খলিত ব্যবস্থার আওতায় আন...বিস্তারিত

সবুজায়নে অনন্য দৃষ্টান্ত কেইপিজেড: বছরে ২৫ লক্ষ টাকার বৃক্ষ রোপণ

সবুজায়নে অনন্য দৃষ্টান্ত কেইপিজেড: বছরে ২৫ লক্ষ টাকার বৃক্ষ রোপণ

আমাদের বাংলা ডেস্ক : : আবরার হাসান শিল্পায়নের পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর