বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সামাজিক অনুষ্ঠান বন্ধে ডিসিদের প্রতি নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৪৯ পিএম, ২০২২-০১-২০

সামাজিক অনুষ্ঠান বন্ধে ডিসিদের প্রতি নির্দেশ

 

করোনা প্রতিরোধে বিয়ে-শাদি ও সামাজিক অনুষ্ঠান বন্ধের বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে ওসমানি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের পঞ্চম অধিবেশন শেষে প্রেস ব্রিফিংকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতি আতঙ্কের কারণ। আপনারা (জেলা প্রশাসক) স্থানীয় পর্যায়ের কমিটির প্রতিনিধিত্ব করেন। স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করলে, কাজগুলো আরও সহজ হবে। করোনা প্রতিরোধে বিভিন্ন সামগ্রী পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার লাগাম টেনে ধরতে আমরা ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছি। এই বিধিনিষেধ বাস্তবায়নের মূল হাতিয়ার জেলা প্রশাসক। বাসে, ট্রেনে, লঞ্চে যাতায়াত করতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পড়তে হবে। যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। বিয়ে-শাদিসহ বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান এখন বন্ধ রাখতে হবে। জাহিদ মালেক আরও বলেন, ল্যান্ড পোর্ট, সি পোর্ট এবং এয়ারপোর্টে স্কিনিং চলছে।  সেগুলো যেন ভালোমত হয়, সেজন্যে তাদের বলেছি। এখানে যেন কোনো ফাঁকি দেওয়া না হয়। যারা কোয়ারেন্টিনে আছেন, তারা অনেক সময় ফাঁক-ফোকড় দিয়ে বেড়িয়ে যান। কোয়ারেন্টিন যেন ঠিকমত পালন করা হয়, সেদিকে তাদের লক্ষ রাখতে বলেছি। যারা স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি। তিনি বলেন, দেশের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা যদি ঠিক রাখতে হয়, তাহলে করোনা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। করোনা নিয়ন্ত্রণে ছিল। করোনা নিয়ন্ত্রণের চেষ্টা বলবত রাখতে হবে। পাশাপাশি অল্প সময়ের মধ্যে আমরা যেন করোনার টিকা দিয়ে ফেলতে পারি, সেই বিষয়ে তারা সাহায্য করবেন। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জেলা প্রশাসকদের মাদক এবং নদী-নালা, খাল-বিল দুষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেছেন বলে ব্রিফিংকালে জানান।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর