শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৮:৫৭ পিএম, ২০২২-১২-২৮
ফিলিপাইনে ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে চলমান ঝড়ের প্রভাবে আরো বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র। খবরে বলা হয়, বড়দিনে প্রবল বৃষ্টিপাতে প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম, শহর ও মহাসড়ক ডুবে যাওয়ায় হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রধানত ক্যাথলিক জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিনে উৎসবকে ম্লান করে দেয়। জাতীয় দুর্যোগ সংস্থা মৃতের সংখ্যা হালনাগাদ করে জানায়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের মিসামিস অক্সিডেন্টাল প্রদেশে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই পানিতে ডুবে প্রাণ হারায়।
এ দুর্যোগের ঘটনায় এখনো ২৬ জন এখনো নিখোঁজ রয়েছে। এতে নয়জন আহত হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপকূল এলাকায় নি¤œচাপের কারণে বুধবার ও বৃহস্পতিবার দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যা গ্রীস্মমন্ডলীয় নি¤œচাপে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আবহাওয়া ব্যুরো জানায়, ‘বন্যা ও বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।’ দুর্যোগ সংস্থা জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যা কবলিত অনেক এলাকার ৮১ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর নামের তালিকায় ফিলিপাইন রয়েছে এবং বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, পৃথিবী উষ্ণ হওয়ার সাথে সাথে ঝড়গুলোও আরো শক্তিশালী হয়ে উঠছে।
আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited