বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

দশ জনের সেভিয়ার বিপক্ষেও জয় পেল না বার্সা

স্পোর্টস ডেস্ক :    |    ১০:৪৯ এএম, ২০২১-১২-২২

দশ জনের সেভিয়ার বিপক্ষেও জয় পেল না বার্সা

 

স্পোর্টস ডেস্ক :: বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়া বার্সেলোনা আরেকবার হোঁচট খেল। রামোন সানচেজ পিজ্জুয়ান স্টেডিয়ামে দশ জনের দলে পরিণত হওয়া সেভিয়াকেও হারাতে পারেনি জাভির শিষ্যরা।


১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে তারা।
লা লিগায় মঙ্গলবার দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল সেভিয়া ও বার্সা।

এদিন ম্যাচের ৩২ মিনিটে পিছিয়েও পড়ে বার্সেলোনা। এ সময় কর্নার পায় সেভিয়া। তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাপো গোমেজ পেনাল্টি বক্সের জটলা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কর্নার থেকে তাকে উদ্দেশ্য করে ব্যানানা শট নেন ইভান রাকিটিচ। গোমেজের নেওয়া ডান পায়ের নিচু শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড়সহ গোলরক্ষক রীতিমতো বোকা বনে যান।

তবে বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরে কাতালান ক্লাবটি। ম্যাচের ৪৫ মিনিটে কর্নার পায় বার্সা। কর্নার থেকে ওসমানে দেম্বেলের নেওয়া উঁচু শটে বেশ খানিকটা লাফিয়ে উঠে হেড নেন রোনাল্ড আরাউজো। বল জালে আশ্রয় নেয়। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৬৪ মিনিটে দশজনের দলে পরিণত হয় সেভিয়া। এ সময় বাজে ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন তাদের জুলেস কৌন্ডে। বাকি সময় দশজন নিয়ে খেলেও কোনো গোল হজম করেনি তারা। অর্থাৎ বার্সেলোনা প্রাণপণ চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেনি। তাতে ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

এই ড্রয়ে ১৮ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে কাতালানরা। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। ১৮ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।

 

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর