বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২৭ পিএম, ২০২৬-০২-১৪

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতৃবৃন্দ। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনৈতিক মিশনগুলো নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয়ের পর ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেপাল, ভুটান ও মালদ্বীপ থেকে এই অভিনন্দন বার্তাগুলো আসে।
ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় এবং টেলিফোনে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। 
বার্তায় তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ায় আমি জনাব তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই।’
তিনি আরও বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকা অব্যাহত রাখবে।’
মোদি বলেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর। আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করছি।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সকল ভাই-বোন ও জনগণকে আমার আন্তরিক অভিনন্দন-শুভনন্দন। তাদের সবাইকে অগ্রিম রমজান মোবারক। এই মহান বিজয়ের জন্য তারেক ভাই, তার দল এবং অন্য সকল দলকে অভিনন্দন জানাই।’ তিনি দুই দেশের সম্পর্ক সবসময় সৌহার্দ্যপূর্ণ থাকার আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘বিএনপি, তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন। আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।’
ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, ‘একটি সফল নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে এবং ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন। দুই দেশের অভিন্ন লক্ষ্য অর্জনে আমরা আপনার (তারেক রহমান) সঙ্গে কাজ করতে আগ্রহী।’
চীন
ঢাকাস্থ চীনা দূতাবাস তাদের বার্তায় বলেছে, ‘সফলভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে এবং নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপিকে অভিনন্দন। আমরা নতুন সরকারের সঙ্গে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী।’
পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ বলেন, ‘নির্বাচনে বিশাল জয়ের জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে আমাদের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং দক্ষিণ এশিয়ার শান্তি ও উন্নয়নে কাজ করতে আগ্রহী।’
যুক্তরাজ্য
ঢাকাস্থ বৃটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, ‘তারেক রহমান ও বিএনপিকে নির্বাচনে জয়ের জন্য এবং এক নতুন অধ্যায়ে প্রবেশ করায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন।’
যুক্তরাজ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।
মালয়েশিয়া
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এটি গণতন্ত্রের জয়। বাংলাদেশের মানুষ এক কঠিন চ্যালেঞ্জের সময় পার করে ব্যালট বাক্সে তাদের রায় স্পষ্ট করে দিয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন প্রাণশক্তি আনতে আমরা বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।’
নেপাল
নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপির এই অসাধারণ বিজয়ে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রতিবেশীসুলভ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদার করতে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই।’
মালদ্বীপ
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, ‘মালদ্বীপ ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে আমি নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। আমি নিশ্চিত যে আমাদের এই অংশীদারিত্ব আগামী বছরগুলোতে আরও শক্তিশালী হবে।’
ভুটান
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তার বার্তায় বলেন, ‘এই বিশাল জয় তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন। ভুটান ও বাংলাদেশের উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে আমি ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’
বিশ্বনেতাদের এই অভিনন্দন বার্তাগুলো বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আন্তর্জাতিক আগ্রহ ও শক্তিশালী কূটনৈতিক সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর