শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:০৮ পিএম, ২০২০-০৮-৩১
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি)-কে বদলি করে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও পাঁচ কর্মকর্তার বদলির আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমানকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার করা হয়েছে।
আর চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ একাডেমির (সারদা, রাজশাহী) উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আব্দুল্লাহহেল বাকীকে সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited