বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ঢল, বলছেন প্রত্যাশার কথা

মামুনুর রশিদ সেলিম    |    ০৩:৪৩ পিএম, ২০২৬-০২-১২

চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ঢল, বলছেন প্রত্যাশার কথা

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রমুখী হন ভোটাররা। শীতের সকাল উপেক্ষা করে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে বিভিন্ন কেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। কোথাও প্রথমবার ভোট দিতে আসা তরুণদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ভোটারদের মধ্যে আস্থা জুগিয়েছে। কেন্দ্রের বাইরে ছিল ছোটখাটো ভিড়, তবে ভেতরে ছিল শান্ত পরিবেশ। সবমিলিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় সুশৃঙ্খল প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলছে। ভোট দিতে এসে অনেকেই জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা— উন্নয়ন, নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও মৌলিক নাগরিক সেবার দাবি ছিল সবচেয়ে বেশি।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ১ হাজার ৯৬৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রামের কোথাও উল্লেখ করার মতো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। সরেজমিনে, চট্টগ্রাম-৮, ৯, ১০ ও ১১ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। কোথাও কোথাও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  চট্টগ্রাম-১১ আসনের ভোটার নুসরাত জাহান (২৬) ভোট দিয়ে বের হয়ে বলেন, আমাদের প্রত্যাশা বেশি না। আমি চাই, এই আসনে ভালো রাস্তাঘাট, ওয়াসার বিশুদ্ধ পানি ও মাদক নির্মূল—এই তিনটি কাজ সমাধান করা হোক। এখানে মাদকাসক্তদের উৎপাত রয়েছে, অনেক নারী ইভটিজিংয়ের শিকার হন। এসব বন্ধ করতে হবে।
একই আসনের গার্মেন্টসকর্মী চাঁদনী মজুমদার বলেন, আমরা হিন্দু ধর্মাবলম্বী হিসেবে আমাদের সুরক্ষা চাই। আমরা এমন প্রার্থীকে ভোট দিয়েছি, যাতে শান্তিতে থাকতে পারি। আমরা চাই, যিনি নির্বাচিত হবেন তিনি মুসলিম-হিন্দুসহ সব ধর্মের মানুষকে সমানভাবে দেখবেন।
গার্মেন্টসকর্মীদের সন্তানদের শিক্ষার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এখানে অনেক গার্মেন্টসকর্মী বসবাস করেন। তাদের ছেলেমেয়েদের জন্য একটি সরকারি স্কুল খুব প্রয়োজন। বেসরকারি স্কুলে পড়ানো তাদের পক্ষে সম্ভব হয় না। চট্টগ্রাম-৮ আসনের ভোটার মো. সাইফুল ইসলাম বলেন, আমরা উন্নয়ন চাই, তবে সেটা যেন টেকসই হয়। জলাবদ্ধতা আমাদের বড় সমস্যা। প্রতি বর্ষায় মানুষ দুর্ভোগে পড়ে। নির্বাচিত জনপ্রতিনিধি যেন এই সমস্যার স্থায়ী সমাধান করেন।
এই আসনের গৃহিণী রুবিনা আক্তার বলেন, বাজারদর নিয়ন্ত্রণ এখন সবচেয়ে জরুরি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আমরা এমন নেতৃত্ব চাই, যারা মানুষের কষ্ট বোঝে।
প্রথমবার ভোট দেওয়া চট্টগ্রাম-৯ আসনের তরুণ ভোটার আরিফ হাসান বলেন, এটা আমার জীবনের প্রথম ভোট। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সুফলে নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। খুব ভালো লাগছে। আমি চাই কর্মসংস্থান বাড়ুক। পড়াশোনা শেষ করে যেন বেকার থাকতে না হয়—এই প্রত্যাশা নতুন প্রজন্মের।
চট্টগ্রাম-১৫ আসনের প্রবীণ ভোটার আবদুল খালেক বলেন, জীবনে অনেক নির্বাচন দেখেছি। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারলে আলাদা স্বস্তি লাগে। আমরা চাই, দেশে স্থিতিশীলতা থাকুক, মানুষ শান্তিতে থাকুক।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। জনগণকে বলব, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর