বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম-৫ আসনে আনিসুল, ফজলু ও শাকিলার মনোনয়নপত্র বাতিল

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৪২ পিএম, ২০২৬-০১-০৩

চট্টগ্রাম-৫ আসনে আনিসুল, ফজলু ও শাকিলার মনোনয়নপত্র বাতিল

হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় মনোনয়নপত্রের সঙ্গে স্বাক্ষরে গরমিল পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-কোষাধ্যক্ষ এস এম ফজলুল হক এবং সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের জমা দেওয়া প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়া গেছে। শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। আনিসুলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এখানে হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এ কারণে নির্বাচনি বিধিমালা অনুযায়ী এটি বাতিল করা হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ বলেন, স্বাক্ষর যাচাইয়ে স্পষ্ট অসঙ্গতি পাওয়া গেছে। আইন অনুযায়ী মনোনয়নপত্র বাতিল ছাড়া অন্য কোনো সুযোগ ছিল না। ফজলু ও শাকিলার প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যাচাইয়ে দেখা গেছে যে জমা দেওয়া স্বাক্ষরের সঙ্গে প্রকৃত ভোটারদের স্বাক্ষরের মিল নেই। বিধি অনুযায়ী এ ধরনের অনিয়মে মনোনয়ন বাতিল করতে হয়। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফজলু ও শাকিলা- দুজনই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার চট্টগ্রাম-৫ আসনে মোট চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া আরেকজন হলেন স্বতন্ত্র প্রার্থী মো. ইমাম উদ্দিন রিয়াদ। ১ শতাংশ ভোটারের সই যাচাইয়ে অনিয়ম পাওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়।

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর