শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৮:০৯ পিএম, ২০২৪-০৬-২৭
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে (রূপকল্প-২০৪১) এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে উপ-পরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর এর প্রধান কার্যালয় এবং এর আওতাধীন চারটি আঞ্চলিক অফিসের মধ্যে (২০২৪-২৫) অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়। ২৭ জুন ২০২৪ (বৃহস্পতিবার) মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১.০০ ঘটিকায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো. এনামুল কবীর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপ-পরিচালক ডা. সঞ্জীব সূত্রধর (উপসচিব)। এসময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আঞ্চলিক অফিস রাজশাহী-এর পক্ষে স্বাক্ষর করেন ডা. মো. হারুন অর রশীদ, আয়ন-ব্যয়ন কর্মকর্তা, রাজশাহী। আঞ্চলিক অফিস ঢাকা-এর পক্ষে স্বাক্ষর করেন মাহবুবা খানম, আয়ন-ব্যয়ন কর্মকর্তা, ঢাকা , আঞ্চলিক অফিস বরিশাল-এর পক্ষে স্বাক্ষর করেন মো. আরাফাত হোসেন, সহকারি তথ্য কর্মকর্তা এবং আঞ্চলিক অফিস কুমিল্লা-এর পক্ষে স্বাক্ষর করেন লিমা আক্তার, সহকারি তথ্য কর্মকর্তা। এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited