বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:১১ পিএম, ২০২৬-০৭-০৯

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন। তবে সাম্প্রতিক তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করলে তার এই দাবির কোনো সত্যতা পাওয়া যায় না।
নতুন প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তিনি টিকটকে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বলে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন। বক্তব্যের সময় তিনি ব্যঙ্গ করে টিকটককে ‘টিক ট্যাক’ বলেও উল্লেখ করেন তিনি।
তবে এর আগের দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্যচিত্র তিনি প্রকাশ করেছিলেন, সেখানে এমন দাবি করা হয়নি।
ওই তথ্যচিত্রে ট্রাম্পকে টিকটকের ‘সবচেয়ে বেশি অনুসরণ করা ও সবচেয়ে বেশি দেখা বিশ্বনেতা’ হিসেবে উল্লেখ করা হয়।
অর্থাৎ এটি কেবল বিশ্বনেতাদের মধ্যে তুলনা করেছে, সব টিকটক ব্যবহারকারী বা তারকাদের নয়। ফলে টেইলর সুইফটের মতো কোনো সংগীতশিল্পী ওই তালিকার অংশই ছিলেন না।
এছাড়া তথ্যচিত্রে সুইফটকে ১১তম অবস্থানে থাকার কোনো উল্লেখও ছিল না।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের পক্ষে দেখানো ৪২৫ বিলিয়ন ভিউ মূলত (#ট্রাম্প) সংক্রান্ত হ্যাশট্যাগ ও বিভিন্ন ভিডিওর মোট দর্শকসংখ্যা। এতে ট্রাম্পের নিজস্ব অ্যাকাউন্টের ভিডিও ছাড়াও সাধারণ ব্যবহারকারীদের তৈরি সমর্থনমূলক, নিরপেক্ষ কিংবা সমালোচনামূলক সব ধরনের ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এসব ভিউ জনপ্রিয়তার সরাসরি সূচক নয়।
অনুসারীর সংখ্যার দিক থেকেও ট্রাম্প সুইফটের চেয়ে অনেক পিছিয়ে। বর্তমানে টিকটকে ট্রাম্পের অনুসারী প্রায় ১ কোটি ৬৭ লাখ, যেখানে টেইলর সুইফটের অনুসারী প্রায় ৩ কোটি ৩৫ লাখ। অর্থাৎ অনুসারীর সংখ্যায় সুইফট ট্রাম্পের প্রায় দ্বিগুণ এগিয়ে।
এদিকে টিকটকের সবচেয়ে বেশি অনুসারী থাকা নির্মাতাদের তালিকায় রয়েছেন খাবি লেইম, যার অনুসারী ১৬ কোটিরও বেশি। এরপর রয়েছেন চার্লি ডিঅ্যামিলিও এবং মি.বিস্ট।
সংবাদ সম্মেলনে ট্রাম্প টিকটকের চীনা মালিকানা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়েও কথা বলেন। তবে প্রকাশ্যে থাকা তথ্য অনুযায়ী, তিনি বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয় হতে পারেন, কিন্তু টিকটকের সব ব্যবহারকারী বা সেলিব্রেটিদের মধ্যে ‘এক নম্বর’-এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
সূত্র: সামা টিভি

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর