শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৬ পিএম, ২০২৩-০৫-১৭
প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ বুধবার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল ৯ঃ৩০ ঘটিকায় এক আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।
এরপর দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রক্টর জনাব জুয়েল সিকদার বক্তব্য প্রদান করেন। এছাড়া সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব ধীমান শর্মা, রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ও সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) জনাব মাহবুব আরা এবং রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি জনাব কামাল হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক জনাব সৌরভ দত্ত।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited