শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:০৯ পিএম, ২০২২-১১-০৯
ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। ভারতের উত্তরাঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।
মঙ্গলবার রাত ২টায় ভূমিকম্পটি আঘাত হানে। খবর রয়টার্সের। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ে। এতে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) আগে জানিয়েছিল, ভূমিকম্পটি ৫.৬ মাত্রার হতে পারে। ইএমএসসি আরও জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল প্রতিবেশী ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পিলিভিট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে এবং এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এএসআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটিকে ৬.৩ মাত্রার বলে চিহ্নিত করেছে।
আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষাক্ত ডার্ট ফ্রগের বিষ প্রয়োগ ক...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নাইজেরিয়ায় সক্রিয় আইএসপন্থি সন্ত্রাসীদের দমন করতে দেশটিতে সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্ত...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইরানের সরকারি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের যে সংলাপ শুরু হয়েছে, তাতে প...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : পাকিস্তানের উত্তর-পশ্চিমা পৃথক দুটি বোমা হামলা ও পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে অন্তত ১৭ জন ন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতে ইসরায়েলি এক নারী পর্যটক ও আরেক নারীকে ধর্ষণ এবং ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : উপসাগরীয় অঞ্চলের দেশ ওমান ও দক্ষিণপূর্ব এশিয়ার মালয়েশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited