শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:৩১ এএম, ২০২১-০৭-১৯
--তারেকুল আলম
আজকাল সন্ন্যাস জীবন অভিপ্রায়
আমাকে তাড়িয়ে বেড়ায়,
স্রষ্টার নৈকট্য হয়তো-বা নির্জনতায়!
সন্ন্যাস জীবন পার্থিব মোহ মুক্ত হওয়ায়
একাগ্রচিত্তে মত্ত হওয়া যায় স্রষ্টার প্রার্থনায়।
তাই বলে কি স্রষ্টা
তার সৃষ্ট মানবের প্রেমে ধরায়?
তুর পাহাড় ধন্য হয়
মুসা নবীর উপস্থিতি পেয়ে,
সেখানে হয় দৃশ্যমান সৃষ্টির- স্রষ্টা
হেরা গুহাও বঞ্চিত নাই
সৃষ্টি কূলের শ্রেষ্ঠ-
নূর নবীর পূণ্যময় পদধূলি পেয়ে,
তাই তো বুক ফেটে যায় গর্বে হেরার
সাক্ষী হয়ে ঐশী বার্তার।
আল্লাহ আমায় কবুল কর
তোমার যখন ইচ্ছে হয়
তোমার প্রেমে বিভোর অধম
খুঁজছি সরল পথ
পূণ্যের থলে খালি আমার
নাই কোন ইবাদত
রাসুল (সঃ) প্রেমে অনন্য অধম
দাও দিদার ওগো নূর নবী হযরত।
প্রভু- আমি ধন্য হলাম
তোমার কৃপা পেয়ে তবুও
কি যেন অপূর্ণতা তাড়িয়ে বেড়ায় মোরে
তুমি ছাড়া বুঝবে না কেউ
দিলে কি গুজরে।
কত-শত সাধক খুঁজে বেড়ায় তোরে
হয় না সবার নৈকট্যলাভ
তবুও অন্তহীন অন্বেষী তোরে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited