বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘ফেবারঅ্যাবল’ না হলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে না : নৌ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২৩ পিএম, ২০২৬-০২-০২

‘ফেবারঅ্যাবল’ না হলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে না : নৌ উপদেষ্টা

‘ফেবারঅ্যাবল’ না হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপিওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দীর্ঘমেয়াদি চুক্তি হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। ডিপিওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, চুক্তির প্রক্রিয়া এখনো শেষ হয়নি। শর্ত যদি আমাদের জন্য অনুকূল হয় তাহলে হবে, অন্যথায় হবে না। শ্রমিকদের কর্মবিরতির ফলে বন্দরে সৃষ্ট অচলাবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এই অচলাবস্থা অহেতুক তৈরি করা হয়েছে। আমি বন্দর কর্তৃপক্ষকে বলেছি, তারা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বন্দরের স্বার্থে যা ভালো হবে, তারা সেটিই করবে। এ সময় সাংবাদিকরা ‘উপদেষ্টা হিসেবে আপনার সিদ্ধান্তহীনতায় মানুষ ভোগান্তিতে পড়ছে’—এমন বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, মানুষ কষ্ট করলে মানুষই বুঝবে। আমি তো কাউকে কাজ বন্ধ করতে বলিনি। উল্লেখ্য, এনসিটি পরিচালনায় ডিপিওয়ার্ল্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তি নিয়ে বর্তমানে দর-কষাকষি চলছে। ঢাকায় সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কর্তৃপক্ষের কার্যালয়ে শুরু হওয়া এই প্রক্রিয়া চূড়ান্ত হলে এবং প্রয়োজনীয় অনুমোদন পেলে কয়েক দিনের মধ্যে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে এই চুক্তির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কয়েক দিন ধরে কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। সোমবারও এই কর্মবিরতির কারণে বন্দরের অপারেশনাল কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা বিরাজ করছে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর