বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

দুর্নীতি-সন্ত্রাস-ফ্যাসিজমের সঙ্গে জড়িতের প্রমাণ পেলে মনোনয়ন বাতিল করবে এনসিপি: নাহিদ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৫ পিএম, ২০২৫-১২-১০

দুর্নীতি-সন্ত্রাস-ফ্যাসিজমের সঙ্গে জড়িতের প্রমাণ পেলে মনোনয়ন বাতিল করবে এনসিপি: নাহিদ

সন্ত্রাস, দুর্নীতি, ফ্যাসিজমসহ অন্যায়ের সঙ্গে জড়িতের প্রমাণ পেলে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীদের মনোনয়ন বাতিল করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে দলটির সদস্য সচিব আখতার হোসেন প্রথম ধাপে প্রাথমিকভাবে এনসিপির মনোনয়ন পাওয়া ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি। এটাও একটা ভেরিফিকেশনের জন্য, যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, দুর্নীতি-সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত হলে সেই প্রার্থী বাতিল হবে। আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে। চলমান থাকবে।
উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করে এনসিপিতে আসছে কিনা? ঢাকা-১০ আসনে এখনো কাউকে মনোনয়ন না দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা কোনো আসন বিশেষ কারো জন্য ফাঁকা রাখিনি। আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি। আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছেন, তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছে, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, যতদিন না আমরা চূড়ান্তভাবে ৩০০ মনোনয়ন দিচ্ছি, আমাদের দলে এখনো আসার সুযোগ আছে। আমাদের দলের যেই জায়গায় নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে, সেই জায়গা যদি আমরা আরও ভালো ক্যান্ডিডেট পাই বা কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে বাতিল করা হবে।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর