বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বেইজিং অলিম্পিক বয়কট করলো যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক :    |    ১১:২২ এএম, ২০২১-১২-০৭

বেইজিং অলিম্পিক বয়কট করলো যুক্তরাষ্ট্র

২০২২ সালে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউস জানিয়েছে, বেইজিং অলিম্পিকে থাকবেন না যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক কর্মকর্তা।


তবে মার্কিন অ্যাথলেটরা সেখানে অংশ নিতে পারেন। এজন্য সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

চীনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক কার্যত আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যে, শীতকালীন বেইজিং অলিম্পিক বয়কটের বিষয়ে তিনি চিন্তা করছেন। এরপরই চীন জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্র বেইজিং অলিম্পিক বয়কটের সিদ্ধান্ত নিলে ‘দৃঢ় পাল্টা ব্যবস্থা’ নেবে চীনা প্রশাসন। চীনের উইঘুর মুসলিমদের ওপর অমানবিক আচরণ ও হংকংয়ের রাজনৈতিক বিষয় নিয়ে বাড়াবাড়ি করার কারণে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের মধ্যে একটি ভার্চ্যুয়াল বৈঠক হয়। এই বৈঠক ফলপ্রসূ হলে অলিম্পিক বয়কট করবে না যুক্তরাষ্ট্র, এমন একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল তারা।

আগামী ৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। শেষবার যুক্তরাষ্ট্র একটি অলিম্পিক পুরোপুরি বয়কট করেছিল ১৯৮০ সালে, যখন জিমি কার্টার প্রেসিডেন্ট ছিলেন।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর