বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গত ৫ মাসে শনাক্ত ১৬, দুই জনের মৃত্যু, ঝুঁকিতে খুলনাঞ্চল বাড়ছে এইডস পজিটিভ

মো. আনিসুজ্জামান, খুলনা :    |    ০৫:১৭ পিএম, ২০২১-০৫-০৫

গত ৫ মাসে শনাক্ত ১৬, দুই জনের মৃত্যু, ঝুঁকিতে খুলনাঞ্চল বাড়ছে এইডস পজিটিভ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এইচটিসি এন্ড এআরটি থেকে গত বছর ১৯ নভেম্বর থেকে চলতি বছরের ২৯ এপ্রিল পর্যন্ত) গত ৫ মাসে ৩৯৫ জনকে এইচআইভি/এইডস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয় ১৬ জন। এ সময়ের মধ্যে এইডস আক্রান্ত দুই জন পুরুষ মারা যান। সনাক্ত মধ্যে রয়েছে খুলনা মহানগরী খালিশপুর, বয়রা, ময়লাপোতা, গোবরচাকা, বানরগাতী, রূপসা বাগমারা, ফুলতলা, কয়রা, মোংলা, যশোর ও কেশবপুর এলাকার বাসিন্দা। বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত সমুদ্র ও স্থল সীমান্ত অতিক্রম করে প্রবেশকারীদের রক্ত পরীক্ষা বাধ্যতামুলক না করা, নিষিদ্ধ পল্লী ও ভাসমান যৌন কর্মীদের নিয়মিত রক্ত পরীক্ষার ব্যবস্থা না থাকায় দিনকে দিন এ পরিস্থিতি জটিল রূপ নিচ্ছে। সেই দিক থেকে খুলনাঞ্চল বর্তমানে এইচআইভি/এইডস ঝুঁকিতে রয়েছে। এদিকে চলতি বছরে ৬ জানুয়ারি থেকে খুমেক হাসপাতালে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে এইডস আক্রান্তদের এচইআইভি ভাইরাল লোড পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সম্পূর্ণ বিনামুল্য এই পরীক্ষা হচ্ছে, যা আগে ভারত থেকে এই পরীক্ষা করানো লাগতো। এ পর্যন্ত ৪৩ জনের ভাইরাল লোড পরীক্ষা করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এইচটিসি এন্ড এআরটি ফোকাল পার্সন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (মেডিসিন) ডা. দীপ কুমার দাস বলেন, এইডস পজিটিভদের জিন এক্সপার্ট মেশিন দিয়ে ভাইরাল লোড পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষাটা আগে ভারত থেকে রোগীদের টেস্ট করে আনা লাগতো। যার টেস্টের ফি আনুমানিক ৮ হাজার খরচ হতো। এখন বিনামুল্য খুমেক হাসপাতালে জিন এক্সপার্টের মাধ্যমে এইডস রোগীদের পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, ভারত সীমান্ত হওয়ায় কারণে খুলনাঞ্চল এইডস এর ঝুকিতে রয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে এইচআইভি-এইডস শনাক্ত পরীক্ষায় কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। একই সময় হাসপাতালগুলোতেও কমে এসেছে রোগীর সংখ্যা। একই কারণে সন্দেহভাজন রোগীকে শনাক্তের আনা যাচ্ছে না। তিনি বলেন, যারা শনাক্ত হচ্ছেন অধিকাংশই ভারত থেকে আগত, নিষিদ্ধ পল্লীতে যাতায়াত, সেক্স ওয়ার্কার। এছাড়া গ্রামাঞ্চলে অধিকাংশই পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই শরীরের রক্ত নেওয়া কারণেও এইডস এ আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, জিন-এক্সপার্ট মেশিন দিয়ে কোভিড-১৯ ও পরীক্ষা হচ্ছে। এর জন্য আলাদা দুইটি কার্টিস প্রয়োজন হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এইচটিসি এন্ড এআরটি সেন্টারের মেডিকেল টেকনোলোজিস্ট (ল্যাবরেটরি) মো. সেলিমুজ্জামান বলেন, জিন-এক্সপার্ট মেশিন দ্বারা আরএনএ/ডিএনএ পিসিআর করা হয়। তিনি এই মেশিনের মাধ্যমে এইচপিভি, এইচওভি, এইচটিভি, এইচআইভিসহ প্রায় ২৩টিরও বেশি ভাইরাসের পিসিআর করা সম্ভব। তিনি বলেন, গত ৫ মাসে এইচটিসি এন্ড এআরটি সেন্টার থেকে ৩৯৫ জনকে এইচআইভি/এইডস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৬ জনকে শনাক্ত করা হয়। যার মধ্যে পুরুষ রয়েছে ১০ জন ও মহিলা রয়েছে ৬ জন। এই সময়ের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুই জন পুরুষ মারা গেছেন। তিনি বলেন, ২০১৯ সাল থেকে অক্টোবর ২০২০ সাল পর্যন্ত খুমেক হাসপাতালের এইচটিসি এন্ড এআরটি সেন্টার থেকে মোট টেস্টের সংখ্যা ছিলো ৮২০টি। এর মধ্যে পজিটিভ পাওয়া যায় ৩১টি। মারা যায় ৬ জন। মোট এআরভি গ্রহণ করেছে ৫১ জন। ওই সময়ের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট আইডি সংখ্যা ৩৪৭ জন। এর মধ্যে এআরভি গ্রহণ করা রোগীর সংখ্যা ছিলো ২৮৫ জন। মৃত্যুবরণ করে ২৬ জন। ড্রপ আউট ( নিখোজ) ২৭ জন। ওষুধ গ্রহণ করেননি এমন সংখ্যা ২৭ জন। মোট মহিলা রোগীর সংখ্যা ১৩১ জন ও পুরুষ রোগীর সংখ্যা ১৩১ জন। শিশুর মধ্যে রয়েছে পুরুষ ১৪ জন ও মহিলা ১৭ জন এবং তৃতীয় লিঙ্গেও রয়েছে ২ জন। তিনি বলেন, আক্রান্ত রোগীরা প্রতি মাসে এসে এআরভি ওষুধ নিয়ে যাচ্ছেন। ওষুধের কোন ঘাটতি নেই। ওই প্রকল্পের সূত্র মতে, ১৯৮৯ সালে প্রথম বাংলাদেশে প্রথম এইচআইভি আক্রান্ত রোগী ধরা পরে। তার পর থেকে এইচআইভি রোগীর সংখ্যা বাংলাদেশে বাড়তেই থাকে। ২০১৯ সালে বাংলাদেশে এইচআভি আক্রান্ত রোগী পাওয়া যায় মোট ৯১৯ জন। তার মধ্যে রহিঙ্গা ১০৫জন। ১৯৮৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে মোট এইচআইভি/ এইডস এর সংখ্যা ৭৩৭৪ জন । এর মধ্যে মারা যায় ১২৪২ জন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর