বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

জিতলে প্লে-অফে, হারলেই বিদায় মোস্তাফিজদের

স্পোর্টস ডেস্ক :    |    ০১:৫৫ পিএম, ২০২২-০৫-২১

জিতলে প্লে-অফে, হারলেই বিদায় মোস্তাফিজদের

আইপিএলের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে ডু অর ডাই পরিস্থিতিতে পড়ে গেছে দিল্লি ক্যাপিট্যালস। আজ রাতে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই মিলবে প্লে-অফের টিকিট। আর হেরে গেলে বাজবে বিদায়ঘণ্টা।এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল দিল্লি ও মুম্বাই। অক্ষর প্যাটেলের ১৭ বলে ৩৮ রানের ঝড়ে ভর করে সেই ম্যাচে দিল্লি জয়লাভ করেছিল ৪ উইকেটে। এবার ফিরতি ম্যাচেও জয়ের বিকল্প নেই রিশাভ পান্তের দলের সামনে। 

দিল্লি-মুম্বাইয়ের এই ম্যাচের ওপর ঝুলে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ভাগ্য। এরই মধ্যে প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে গেছে গুজরাট টাইটান্স, লখনৌ সুপার জায়ান্ট ও রাজস্থান রয়্যালসের। বাকি থাকা টিকিটের জন্য অপেক্ষা দিল্লি ও ব্যাঙ্গালুরুর।
এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে দিল্লির ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। অন্যদিকে পুরো ১৪ ম্যাচ খেলে ব্যাঙ্গালুরু পেয়েছে ১৬ পয়েন্ট। আজ মুম্বাইকে হারালে দিল্লিরও হবে ১৬ পয়েন্ট। সেক্ষেত্রে পয়েন্ট সমান হওয়ায় নেট রানরেটের কারণে প্লে-অফে পৌঁছে যাবে দিল্লি।

অন্যদিকে চলতি আসরটি ভুলে যাওয়ার মতোই কেটেছে মুম্বাইয়ের। এখন পর্যন্ত খেলা ১৩ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে তারা। তাই শেষ দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী দিল্লিই ফেবারিট থাকবে আজকের ম্যাচে। তবে এই ম্যাচেও খেলার সম্ভাবনা নেই মোস্তাফিজুর রহমানের। উইনিং কম্বিনেশন ধরে রেখেই মুম্বাইয়ের মুখোমুখি হতে পারে দিল্লি। 

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), তিলক ভার্মা, রমনদিপ সিং, ত্রিস্তান স্টাবস, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, সঞ্জয় যাদব, জাসপ্রিত বুমরাহ, রিলে মেরেডিথ ও মুরুগান অশ্বিন। দিল্লি ক্যাপিট্যালসের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, মিচেল মার্শ, রিশাভ পান্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, এনরিচ নরকিয়া ও খলিল আহমেদ।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর