শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৬:১৮ পিএম, ২০২১-০৮-২৪
পঞ্চগড়ের বোদায় ক্ষুদে গানরাজ তিলোত্তমা বিশ্বাসকে প্রধানমন্ত্রীর অনুদানের ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার তিলোত্তমা বিশ্বাসের বাবা নির্মল চন্দ্র বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি। এসময় পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজা, নাঈমুজ্জামান মুক্তা, বোদা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, হাসান মোস্তাফিজুর রহমান রতন, আব্দুল মোত্তালেব, তিলোত্তমা বিশ্বাস প্রমখ উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২৮ অক্টোবর রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ তিলোত্তমা বিশ্বাস গুরুতর আহত হয়। এসময় তার মা গুণী শিল্পী স্মরনীকা বিশ্বাস নিহত হয় এবং তার বাবা, দুই বোন ও ছোট ভাই আহত হয়। সে সময় মাননীয় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ এলাকার অনেকেই পাশে দাঁড়ান। তিলোত্তমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে রংপুর থেকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। এবং প্রধানমন্ত্রী বরাবর চিকিৎসা সহায়তার জন্য আবেদন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited