শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৩:১৯ পিএম, ২০২১-০১-২২
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে ভাতিজির বিয়েতে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জহিরুল এইক গ্রামের সাইদুর রহমানের ছেলে। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিঞা বলেন, সকালে বিয়ে বাড়িতে ছেলে-মেয়েরা আনন্দে সাউন্ডবক্সে গান বাজাচ্ছিল। একসময় সাউন্ডবক্স বন্ধ হয়ে যাওয়ায় চাচা জহিরুল সেটি মেরামত করার চেষ্টা করে। একপর্যায়ে সাউন্ডবক্সের একটি বৈদ্যুতিক তার ছিড়ে থাকতে দেখে তারটির সংযোগ লাইন বের করার জন্য তারটি মুখে নিলে বিদ্যুৎস্পৃষ্ট হন জহিরুল। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সকল আইনি প্রক্রিয়া শেষে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে তিনি আরো জানান।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited