বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পরিচয়ে সিডিএর দারোয়ান হলেও ৫০ লাখ টাকার জায়গা কিনে হারাধন

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৬ পিএম, ২০২৬-০৪-০৪

পরিচয়ে সিডিএর দারোয়ান হলেও ৫০ লাখ টাকার জায়গা কিনে হারাধন

দীর্ঘদিন ধরে দূর্নীতি ও অনিয়মের প্রতিষ্ঠান হিসাবে চট্টগ্রামে পরিচিত হয়ে আসছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমল থেকে প্রতিষ্ঠানটি দূর্ণীতির আখরায় পরিনত হয়েছে।উপরের কর্মকর্তা থেকে নিচের পদের দারোয়ান পর্যন্ত কোটি কোটি টাকার মালিক বনে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে চেয়ারম্যান ও সচিব পরিবর্তন হলেও অন্য কর্মকর্তারা রয়েছে বহাল তবিয়তে। তাই সিডিএর নীতিগতভাবে কোন পরিবর্তন আসেনি। সিডিএ’র একজন দারোয়ান যখন ৪০ লক্ষ টাকার জমি কিনেন। এই খবরে অনেকে হতবাক হয়ে যান।  
জানা যায়, দারোয়ান থেকে সদ্য পদোন্নতি প্রাপ্ত এলডিএ হারাধনের বিরুদ্ধে ৩০ লক্ষ টাকার অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অথচ বেতন যেখানে সর্বসাকুল্যে ২০ হাজার টাকা। কয়েকজন বলেন, অভিযুক্ত কর্মচারী হারাধন  গত এক দশকে চট্টগ্রাম শহরের আশেপাশে এবং তার নিজ গ্রামে নামে-বেনামে প্রচুর সম্পদ গড়েছেন।
জানা যায়, নগরীর কাট্টলী এলাকায় ৩কড়া জায়গার রেজিষ্ট্রী নিয়ে নির্ধারিত মুল্যের আট লক্ষ টাকা না দিয়ে বা বাকী রেখেই জোরপূর্বক বিক্রেতা বিপ্লব থেকে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে জায়গা দখল নিতে যান হারাধন। জোরপূর্বক দখল করতে গেলে বিক্রেতা বাধা দেয়। এতে দুই পক্ষে শুরু হয় বাকবিতন্ডা।  বিক্রেতার স্ত্রী ও মেয়েদের গায়ে হাত তুলে হারাধন ও তার সাঙ্গ পাঙ্গরা। হারাধনের বিরুদ্ধে উঠে আসে নারী নির্যাতনের অভিযোগ। এক পর্যায়ে জায়গা বিক্রেতা উপায় না পেয়ে আকবরশাহ থানায় অভিযোগ করেন। ঘটনা এলাকায় জানাজানি হলে সবাই অবাক হয়, সিডিএর একজন দারোয়ানের অর্থ ও প্রভাব দেখে। অবৈধভাবে দখল করতে যে সব গুন্ডা পান্ডাদের সে ব্যবহার করেছে, তাদের ভাড়া খরচও অনেক টাকা। সিডিএর একজন দারোয়ান হয়ে এত টাকা কোথায় পেল হারাধন। তা এখন লোকমুখে কৌতুহলের জন্ম দিয়েছে। সম্পত্তি ক্রয়ের বিষয়ে হারাধনকে প্রশ্ন করা হলে সে কাট্টলীতে জায়গা ক্রয় করেছেন মর্মে স্বীকার করে বলেন, নিজের স্ত্রীর গয়না বিক্রি করে জায়গা কিনেছি। এখন জায়গার বিক্রেতা জায়গা না দিলে, টাকা ফেরত দিলে টাকা নিয়ে চলে যাবো। 
অন্যদিকে বিক্রেতা বিপ্লব বলছে, হারাধন আমার থেকে জায়গা কিনেছে। কিন্তু চেকের আটলাখ আমার টাকা না দিয়ে সময়ের আগেই সন্ত্রাসীদের নিয়ে জায়গা দখল করতে চলে আসে। এতে আমি বাধা দিলে তারা আমার ঘরের জিনিসপত্র ফেলে দেয়।  আমার স্ত্রী সন্তানের গায়ে পর্যন্ত হাত তুলেছে হারাধন ও তার লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী।  আমি থানায় অভিযোগ করেছি। প্রতিদিনই বিভিন্ন প্রভাবশালীদের দিয়ে আমাকে এখনো হুমকি দিয়ে যাচ্ছে। আমার বাকী অর্থ না দিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে জায়গা দখল করবে বলে ভয়ভীতি দেখায় উপায় না পেয়ে আমি হারাধন গংদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর