শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪৯ পিএম, ২০২৬-১০-২০
আতোয়ার রহমান, গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী বারটিকরী মধ্যপাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে অনধিকার প্রবেশ করে মারপিট ও লুটপাটের ঘটনায় সোমবার থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আতোয়ারা বেগম বাদি হয়ে ৯ জনকে আসামী করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন (৩৩/৫১৩)।
মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী বারটিকরী মধ্যপাড়া গ্রামের রবিজল হকের ছেলে ফিরোজ মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন এলাকায় গিয়ে খোঁজাখুজি করে। খোঁজাখুজির ওই বিষয়ে ফিরোজ মিয়া একই গ্রামের কামাল হোসেনের স্ত্রী আতোয়ারা বেগম ও তার পরিবারকে দোষারোপ করেন। এই তুচ্ছ বিষয় নিয়ে ফিরোজ মিয়া বেশকিছু দিন যাবৎ আতোয়ারা বেগম ও তার পরিবারের সাথে শত্রুতা মনোভাব পোষণ করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর ফিরোজ মিয়া ও তার লোকজন ধারালো ছোড়াসহ মারাত্মক দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে আতোয়ারা বেগমের জ্যাঠা শ্বশুর আবুল কাশেম সরকারের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় আতোয়ারা বেগম ও তার ছেলে আরিফ মিয়াসহ অন্যান্যরা গালিগালাজ করতে নিষেধ করলে আসামী মধু মিয়ার হুকুমে আসামী ফিরোজ, আরিফ মিয়া, নাজিম, শাহ কামাল, আয়না বেগম ও মমতা বেগম তাদের হাতে থাকা মারাত্মক ধারালো অস্ত্র দ্বারা এলাপাথারী মারপিট করে। এতে আরিফ, মৌসুমী বেগম, খাজা মিয়া, জয়নালকে রক্তাক্ত হাড়কাটা জখম এবং আংগুরী বেগমকে হাড়ভাঙ্গা জখম করে। এ সময় আসামী নাসরিন আহত মৌসুমী বেগমের গলায় থাকা ৮০ হাজার টাকা মূল্যের ৬ আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে রেজু মিয়া আহত আংগুরী বেগমের পড়নের কাপড় টেনে খুলে ফেলে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়।
এদিকে আহদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামীরা খুন-জখমসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আতোয়ারা বেগম ও ঘটনার স্বাক্ষীরা আহতদের দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নাজমুল হুদা জানান, উত্তর গিদারী বারটিকরী মধ্যপাড়া গ্রামে মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আমাদের বাংলা ডেস্ক : : মো সোহেল তালুকদার, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় মুঘলাই পাঠাতে দেরি হওয়ার ঘটনায় নিজের নারী সহকা...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙামাটির কোতোয়ালি থানার বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি ছাগল উদ্ধার, ২জন চোর ও ৯জন কিশোর সহ মোট ১১জà¦...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে রাতের আঁধারে এক দরিদ্র কৃষকের স্বপ্ন চুà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো: সোহেল তালুকদার, পটুয়াখালী : শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক লম্বা ছুটি এবং দুই দিনব্যাপী বিচ à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো: সোহেল তালুকদার, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited