শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:৪৫ পিএম, ২০২৬-০৫-০৯
চট্টগ্রামে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১৫০ রাউন্ড বিদেশি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) নগরের খুলশী ও চকবাজার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. ফয়সাল আহমেদ রনি (৪০) এবং আমিনুল হক বাপ্পী (৩৯)।
পুলিশ জানায়, নগরে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার ওয়াসা মোড়ের একটি ফাস্টফুড দোকানের ভেতরে অভিযান পরিচালনা করে অস্ত্র কারবারি মো. ফয়সাল আহমেদ রনিকে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. ফয়সাল আহমেদ রনিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানার দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে আরও এগারো রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা তাজা গুলি ভারতে তৈরি বলে দাবি পুলিশের।
গ্রেপ্তাররা পুলিশকে জানায়, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে গুলিগুলো সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখে।
এ বিষয়ে সিএমপির সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited