বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০৪ পিএম, ২০২৫-১২-২৮

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলটির ১৭০ জন কেন্দ্রীয় নেতা।  এর আগে জামায়াতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে ৩০ নেতার একটি চিঠিকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে মতবিরোধ প্রকাশ্যে আসার পর এর পাল্টা পদক্ষেপ নিলেন জোটপন্থীরা। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এনসিপির আহ্বায়কের কাছে পাঠানো এই চিঠিতে জোটের পক্ষে থাকা নেতারা গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে নিজেদের সম্মতি দিয়েছেন। তারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাস্তবতার নিরিখে এমন কৌশলগত সিদ্ধান্ত নেওয়া জরুরি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জোটের পক্ষে স্বাক্ষরকারীর সংখ্যা ১৭০ ছাড়িয়ে যেতে পারে। চিঠিতে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা বলেন, ‘আমরা দলীয় আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে সমুন্নত রাখার স্বার্থে এই মতামত পেশ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং একটি জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।’ নেতারা আরও উল্লেখ করেন, দলীয় ও জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে, তবে সে বিষয়ে তাদের পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে। তারা স্পষ্ট করেন যে, নির্বাহী কাউন্সিলের সুপারিশের আলোকে আহ্বায়ক ও সদস্যসচিব কর্তৃক গৃহীত যেকোনো জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। চিঠিতে বিশ্বাস প্রকাশ করা হয় যে, আহ্বায়কের দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হবে, যা দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি জনগণের আস্থা সুদৃঢ় করবে। আহ্বায়ককে এই চিঠি প্রদানকারীদের মধ্যে রয়েছেন– এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, জাভেদ রাসীন, আরিফুর রহমান তুহিন, সাইফুল্লাহ হায়দার, আতাউল্লাহ, মাহমুদা মিতু, মাহিন সরকার, এহতেশাম হক, আশিকিন আলম, ডা. আবদুল আহাদ, সুলতান মুহাম্মদ জাকারিয়া, আলী নাসের খান, আলাউদ্দিন মোহাম্মদ, দিলশানা পারুল, মাহবুব আলম, হাফসা জাহান, ফয়সাল মাহমুদ শান্ত, জুবায়রুল হাসান আরিফ, ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ ও কৈলাশ চন্দ্র রবিদাসসহ আরও অনেকে।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত


গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর