শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৭:৪৬ পিএম, ২০২১-১২-০৭
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক মামলায় আব্দুল মমিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার(০৭ ডিসেম্বর) বেলা ১২টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই কারাদন্ড প্রদান করেন।এ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।দন্ডপ্রাপ্ত আব্দুল মমিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীফলগাতী গ্রামের মৃত মনছের আলীর ছেলে। মামলার বিবরনীতে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ১৯ আগষ্ট সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া কালীবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী চালায় র্যাব-১২ এর সদস্যরা। এসময় নাটোর থেকে ঢাকাগামী সাব্বির পরিবহন নামে এক যাত্রাবাহী বাস সিগন্যাল দিয়ে থাকালে মাদক ব্যবসায়ী আব্দুল মমিন বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ৪শ ৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় র্যাব-১২ এর ডিএডি ইউনুস আলী বাদী হয়ে উল্লাপাড়া থানায় আব্দুল মমিনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মামলায় ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আজ এ রায় প্রদান করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited