বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩৬ পিএম, ২০২৬-০১-২০

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শুরু হওয়া নতুন অভিযাত্রায় রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত করতে ‘জুলাই সনদ’-এর পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। মঙ্গলবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। সংবাদ সম্মেলনে নঈম জাহাঙ্গীর বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন অভিযাত্রা শুরু হয়েছে। এই অভ্যুত্থান প্রমাণ করেছে, ইতিহাস সৃষ্টিতে মানুষই প্রধান চালিকাশক্তি। দীর্ঘদিন দেশের জনগণ এই সৃষ্টির স্বীকৃতি পায়নি। এবারের গণ-অভ্যুত্থান অতীতের সব বাধা অতিক্রম করে বাংলাদেশ রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত করবে। বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর জানান, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণভোট ও নির্বাচনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দেশবাসীকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা রাখতে হবে। জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাই সনদ ২০২৫ জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সনদ অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ফ্যাসিবাদ পুনরুত্থান রোধের লক্ষ্যে প্রণীত।  জুলাই সনদের মূল আকাঙ্ক্ষা হলো– দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং একটি সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জন আরও সহজ হবে। এ জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান অত্যন্ত জরুরি। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আরও বলেন, একটি সচেতন ও ইতিবাচক সিদ্ধান্ত জাতির ভবিষ্যৎকে আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে। ‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ের পক্ষে অবস্থান, উন্নয়নের পথে অগ্রসর হওয়া এবং দেশকে গণতান্ত্রিক পন্থায় ঐক্যবদ্ধ করা। গণভোটটি শান্তিপূর্ণ, স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই বীর মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ‘এই গণতান্ত্রিক আয়োজন হোক জনগণের মিলনমেলা, যেখানে সবাই আনন্দ, সৌহার্দ্য ও দায়িত্ববোধের মাধ্যমে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে উৎসবমুখর করে জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দিতে উৎসাহিত করবেন। দল-মত নির্বিশেষে সবাই যেন জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়ে নাগরিক দায়িত্ব পালন করেন এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখেন।’ সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর