শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১১ পিএম, ২০২৫-১২-০৬
ময়মনসিংহ প্রতিনিধি :
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন। এ ঘটনায় তাৎক্ষণিক ওই চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মমেক হাসপাতাল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে সচেতন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা বিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে এদিন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
সেমিনারে অংশগ্রহণের পূর্বে ডা. মো. আবু জাফর হাসপাতাল পরিদর্শনে যান। তিনি রোগীদের সেবার মান, জরুরি বিভাগ পরিচালনায় অব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এতে অসন্তুষ্ট হয়ে ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন নানা সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপ উল্লেখ করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এতে মহাপরিচালক ক্ষুব্ধ হলে তর্কে জড়িয়ে পড়েন ওই চিকিৎসক।
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খানসহ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. ধনদেব বর্মনকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, পরিদর্শনে সেবার মান নিয়ে মহাপরিচালকের সঙ্গে ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যা মোটেও ঠিক হয়নি। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা পরে জানানো হবে।
আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited