শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:৪৭ এএম, ২০২২-০৮-১১
বাংলাদেশের নৌপরিবহনসহ অন্যান্য খাতে বিনিয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিনস শহরে যুক্তরাষ্ট্রের ১৯টি কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রাউন্ডটেবিল বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
এসময় ইউএস ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট এজেন্সির ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও ইউএসটিডিএর কর্মকর্তাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে সম্যক ধারণা লাভ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম ইত্যাদি বিষয়ে উপস্থাপন করা হয়।
বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধি জেমকন গ্রুপের পক্ষ থেকে কাজী ইনাম আহমেদ ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর বশির আহমেদ আলাদা আলাদা প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
গোলটেবিল বৈঠকে় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ মন্ত্রণালয়, সংস্থার কর্মকর্তা এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিরা।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited