শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪১ পিএম, ২০২৫-১১-০৬
সরিষাবাড়ী জামালপুর :
জামালপুরের সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা পাট অধিদপ্তর সুত্রে জানা যায়, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন উপলক্ষ্যে উপজেলার কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে পাট অফিস। এসময় উন্নত প্রযুক্তির পাটবীজ উৎপাদনকারী বিষয়ে বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন চাষীকে নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেনের সভাপতিত্বে চাষী প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোহছেন উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা পাট পরিদর্শক আওরঙ্গজেব প্রমুখ। এসময় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আব্দুল হামিদ।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited