বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পৃথিবীতে আবারও নতুন প্রজাতির মাছ আবিষ্কার

জবি প্রতিনিধি    |    ১১:৪৮ এএম, ২০২১-০৭-০৩

পৃথিবীতে আবারও নতুন প্রজাতির মাছ আবিষ্কার


বাংলাদেশি গিটার ফিশ নামে নতুন এক প্রজাতির মাছের সন্ধান পেয়েছে বাংলাদেশী গবেষকরা। যার বৈজ্ঞানিক নাম 'গ্লাওকাসটিগাস ইয়ানহোলেএইয়ে'।  যা বিশ্ব মাছের তালিকায় নতুন।

বাংলাদেশের কক্সবাজারের সামুদ্রিক জলসীমা থেকে প্রথম বারের মতো ২০১৯ সালে একটি নতুন সামুদ্রিক মাছের সন্ধান পায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের একোয়াটিকবায়োরিসোর্স রিসার্চ ল্যাবরেটরির  গবেষকরা। 

মাছটির দেহেরগঠন, বাহ্যিক আকৃতি এবং ডিএনএ বার কোডিং পদ্ধতি ব্যবহার করে প্রজাতিটি  শনাক্ত করা হয়। বাংলাদেশের সামুদ্রিক জল সীমায় পাওয়া যায় বলে প্রজাতিটির ইংরেজি নাম দেওয়া হয়েছে বাংলাদেশি গিটার ফিশ (Bangladeshi guitarfish)। ২বছর ফিল্ড ওয়ার্ক ও ল্যাবওয়ার্ক শেষে নিউজিল্যান্ডের জু ট্যাক্সা জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত হয়। এছাড়া ইউরোপভিত্তিক নেটওয়ার্কিং সাইট রিসার্চগেটে গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে। এসব জার্নালে প্রকাশের মাধ্যমে বিশ্ব মাছের তালিকায় যুক্ত হলো প্রজাতিটি।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ একোয়কালচার ও মেরিন সায়েন্স অনুষদের ডীন ও ডিপার্টমেন্ট অব ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্সের চেয়ারম্যান অধ্যাপক কাজী আহসান হাবিব এবং সহকারি গবেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রক্তন শিক্ষার্থী মো. জায়েদুল ইসলাম গবেষণা পত্রটি লেখেন। 

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্সের চেয়ারম্যান অধ্যাপক কাজী আহসান হাবিব জানান, এটি ৭৩০ থেকে ৯৩৩ মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এটির রং হয় বাদামী বা ধূসর। চ্যাপ্টা ধরনের মাছটির মাথা প্রশস্ত। মাথা থেকে ৩১ থেকে ৪০ ডিগ্রি কৌণিকভাবে লেজ পর্যন্ত এটির দেহ ক্রমশ সরু হয়। লেজ বেশ লম্বা। 

প্রাপ্তবয়স্ক গ্লাওকাসটিগাস ইয়ানহোলেএইয়ের পরিধি বেশ কম। সরু মুখগহ্বর আর চওড়া নাকের ফুটো অন্যতম বৈশিষ্ট্য। মুখের প্রস্থের তুলনায় নাক প্রায় অর্ধেক। স্টিং রে, ম্যান্টা রে, ঈগল রে, ইলেক্ট্রটিক রে, বাটারফ্লাই রে, স্কেট, স'ফিশ ইত্যাদির সমগোত্রীয় বা একই পরিবারের সদস্য রাইনোব্যাটোস বা গিটারফিশ। সবগুলোই গভীর সমুদ্রের মাছ। দেখা মেলে সাগর-মহাসাগরের বিভিন্ন অঞ্চলে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর