শিরোনাম
সংবাদদাতা, নওগাঁ : | ১২:৪৭ পিএম, ২০২০-১১-১৯
শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নওগাঁ-বালুডাঙ্গা বাস টার্মিনাল ও ঢাকা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। গত বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। নওগাঁ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, শ্রমিকরা সড়কে চাঁদাবাজি করেন এ অভিযোগ অনেক পুরনো। আমরা তাদের বার বার চাঁদাবাজি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি। কিন্তু তারা আমাদের কথার কোনো তোয়াক্কা করে না। পাশাপাশি বাস মালিক সমিতির অনুমতি ছাড়া শ্রমিক ইউনিয়নের দু’টি বাস তারা চালাচ্ছে। যা পুরোপুরি বেআইনি। শ্রমিকদের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ হিসেবে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।
শ্রমিক নেতারা জানান, মালিক গ্রুপের কাছে শ্রমিক জিম্মি থাকে সারাজীবন। তারা ইচ্ছে মতো শ্রমিকদের পরিচালনা করেন। শ্রমিকরা যদি তাদের স্বার্থে কিছু করে তাহলে মালিকরা বাস বন্ধ করে দেন।
এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন বন্ধ করে দেওয়ায় বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রী। যাত্রীরা বলেন, নওগাঁর মালিক গ্রুপ ও শ্রমিক গ্রুপ এরা বার বার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এরপর বাস চলাচল বন্ধ করে দেয়। তাতে আমাদের মতো সাধারণ যাত্রীদের বিপাকে পড়তে হয়। বাস চলাচল বন্ধ এজন্য ব্যাটারিচালিত ইজিবাইক কিংবা সিএনজিচালিত অটোরিকশায় করে যেতে হচ্ছে। এতে আমাদের দিগুণ ভাড়া লেগে যাচ্ছে। আমরা এ সমস্যার দ্রুত সমাধান চাই।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited