শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:৫২ পিএম, ২০২৪-০৫-২২
ইউরোপের অন্তত তিনটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে তারা পদক্ষেপ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের মধ্যে সাত মাসেরও বেশি বিধ্বংসী লড়াইয়ের প্রেক্ষাপটে বুধবার যে তিনটি দেশ এই ঘোষণা দিতে যাচ্ছে। দেশগুলো হচ্ছে: আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন।
আইরিশ মিডিয়া জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে সরকার ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করবে। এই সময়ে প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস, উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এবং মন্ত্রী ইমন রায়ান উপস্থিত থাকবেন।
নরওয়ের দু’টি সংবাদপত্রের মতে, নরওয়ে একই সময়ে অনুরূপ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
স্পেনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তারিখ নির্ধারণের বিষয়ে সংসদে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
সানচেজ মার্চ মাসে বলেছিলেন, স্লোভেনিয়া এবং মাল্টার সাথে স্পেন এবং আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্যে তাদের প্রথম পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। উল্লেখ্য, শান্তির জন্য তিনি দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে অপরিহার্য হিসাবে দেখছেন।
এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ভিডিও পোস্ট করে আয়ারল্যান্ডকে সতর্ক করে বলেছে, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে ইরান ও হামাসের হাতের মোয়ায় পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।’
ফিলিস্তিন সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১,১৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক লোক।
হামাস ওই সময়ে ২৫২ জনকে জিম্মি করে। যাদের মধ্যে ১২৪ জন এখনও গাজায় আটক রয়েছে। এদের মধ্যে ৩৭ জন মারা গেছে বলে ইসরায়েলী সেনাবাহিনী বলছে।
এদিকে একইদিনে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে। এতে এই পর্যন্ত কমপক্ষে ৩৫ হাজার ৬৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই মহিলা এবং শিশু।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited