বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:৩৬ পিএম, ২০২৫-১০-২২

‘ডেমন স্লেয়ার’র পর দেশে আসছে আরেক জাপানি সিনেমা

জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন সিনেমার জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে।
সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম সপ্তাহে ১০ বিলিয়ন ডলার আয় করেছে। জাপানি সিনেমার ইতিহাসে এটি দ্রুততম ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা।
বাংলাদেশের দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছে সিনেমাটিকে। গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া দেখা গেছে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন একটি জাপানি অ্যানিমে সিরিজের সিনেমা নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।
এবারের সিনেমার নাম ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’। এটি একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা যা তাতসুকি ফুজিমোটোর মাঙ্গা সিরিজ চেইনস ম্যান-এর উপর ভিত্তি করে নির্মিত। ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পেয়েছে এটি। আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে ২৪ অক্টোবর। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’।
মুক্তির পর থেকে জাপানে টানা চতুর্থ সপ্তাহ বক্স অফিসে শীর্ষস্থান দখল করে আছে সিনেমাটি। প্রথম সপ্তাহে আয় করে প্রায় এক বিলিয়ন ডলার। সিনেমার পরিচালক তাতসুয়া ইয়োশিহারা, যিনি প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন এবং চতুর্থ ও দশম পর্ব পরিচালনা করেছিলেন।
এই সিনেমা মূলত ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের গল্প। যেখানে একদিকে আছে মানবতা, আরেকদিকে দানবের জগত। একদিকে রেজ-এর দায়িত্ব, অন্যদিকে তার আবেগ-এই দুইয়ের মধ্যে সে আটকে পড়ে। শেষে যখন ডেনজি তার আসল পরিচয় জেনে ফেলে, তখন শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ।
সিনেমাটির প্রাথমিক সাফল্য দেখে ধারণা করা হচ্ছে ডেমন স্লেয়ার-এর মতো এটিও চমক সৃষ্টি করবে। এরইমধ্যে জাপানের বাইরে বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা গেছে। বাংলাদেশের অনেক দর্শক অগ্রীম টিকেটের জন্য যোগাযোগ করছেন বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। তবে কিছু কিছু দৃশ্যের জন্য শিশু কিশোরদের সিনেমাটি দেখা থেকে বিরত থাকার কথাও বলা হচ্ছে।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর