শিরোনাম
খুলনা প্রতিনিধি : | ০৭:৪০ পিএম, ২০২১-০৭-০৭
বাংলাদেশের একমাত্র সরকারি বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর খুলনা আঞ্চলিক কার্যালয়ের গুদাম চত্ত্বরে পঁচা পেয়াজের ছড়াছড়ি। সরববরাহকারীদের পঁচা পেঁয়াজ টিসিবি কর্তৃপক্ষ বুঝে না নেওয়ায় চত্ত্বরেই রেখে যান তারা। সেই গুদাম করা পেঁয়াজ মাটির উপরেই ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, চীন, তুরস্ক ও মিশর থেকে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে খুলনা পর্যন্ত আনতে পেঁয়াজের গুণগত মান নষ্ট হয়। পরিবেশ দুষণ মুক্ত করতে টিসিবির খালিশপুরের চরেরহাটস্থ গুদাম চত্ত্বরে এই পণ্য মাটির উপরে মিলিয়ে দেওয়া হয়েছে। গত তিন বছর যাবত পেঁয়াজের বাজার অস্থিতিশীল ছিল। খোলা বাজারে প্রকারভেদে কেজি প্রতি সর্বনি¤œ ৩৫ টাকা থেকে সর্বোচ্চ ২৬০ টাকা দরে বিক্রি করা হয়। গত বছর রমযানের আগে খুলনার ট্রাক টার্মিনালস্থ কাঁচা বাজারে ২ দিন পেঁয়াজের মজুদ ছিল শুণ্যের কোটায়। গেল তিন বছরে দফায় দফায় ভারত পেঁয়াজ রফতানী নিষিদ্ধ করে। দাম বেড়ে যায় পেঁয়াজের। বাজার মূল্য স্থিতিশীল রাখতে সরকার ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রমযান, ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা উপলক্ষে আট দফা পেঁয়াজ বিক্রি করে। গত বছরের রমযান থেকে এ বছরের মার্চ পর্যন্ত প্রতি কেজি ২৫ টাকা, পরে ৩০ টাকা, ২০ টাকা, ১৫ টাকা আবার ২০ টাকা দরে বিক্রি হয়। বড় সাইজের পেঁয়াজ কিনতে ভোক্তারা বেশিরভাগ ক্ষেত্রে অনীহা প্রকাশ করে। পেঁয়াজ দ্রুত বিক্রি করার জন্য টিসিবির ডিলাররা মোড়ে মোড়ে সাব ডিলার নিয়োগ করে। এরপরও টিসিবির পেঁয়াজে মন্দাভাব থাকায় এবং ক্রেতার অনীহার কারণে খুলনার গুদামে মজুদকৃত পেঁয়াজে চারা গজায়।
টিসিবি খুলনা আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. আনিছুর রহমান বলেন, টিসিবি’র গুদাম চত্ত্বরে ছড়ানো ছিটানো পেঁয়াজগুলো টিসিবি’র নয়, সরবরাহকারীদের। কি পরিমাণ পেঁয়াজ নষ্ট তা জানা নেই। সরবরাহকারীরা তাদের নষ্ট পেঁয়াজ পুনরায় গাড়িতে না উঠিয়ে গুদাম চত্ত্বরে রেখে যায়। যা পরে মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম সোমবার থেকে শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited