শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:০৩ পিএম, ২০২৬-০১-০৫
যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি অভিবাসীদের কত শতাংশ সরকারি সহায়তা নেয় সেটির একটি তালিকা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দেখা গেছে দেশটিতে যত বাংলাদেশি পরিবার থাকে তাদের ৫৪ শতাংশেরও বেশি সহায়তা নেন। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ১২০টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছেন ট্রাম্প। সেখানে ভারত বাদে দক্ষিণ এশিয়ার সব দেশের নাম আছে। ভারতের নাম কেন রাখা হয়নি সেটি স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র অভিবাসীদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। এরমধ্যে খাদ্য, সরকারি স্বাস্থ্য এবং ঘর ভাড়ার জন্য সরকার সহায়তা দেয়। এরমধ্যে সবচেয়ে বেশি (৮১ দশমিক ৪ শতাংশ) সহায়তা নেয় ভুটানের অভিবাসী পরিবারগুলো। দ্বিতীয় সর্বোচ্চ ইয়েমেন (৭৫ দশমিক ২ শতাংশ)। আর তৃতীয় সর্বোচ্চ ৭১ দশমিক ৯ শতাংশ সোমালিয়ার অভিবাসী পরিবারগুলো সহায়তা নেয়। ট্রাম্পের প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশি পরিবারগুলোই (৫৪ দশমিক ৮ শতাংশ) সবচেয়ে বেশি সহায়তা নেয়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান (৬৮ দশমিক ১), নেপাল (৩৪ দশমিক ৮), পাকিস্তান (৪০ দশমিক ২)। সূত্র: ট্রাম্প ট্রুথ সোশ্যাল
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited