বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

দলবদলে ইতিহাস গড়ে উইর্টজ লিভারপুলে

স্পোর্টস ডেস্ক :    |    ১২:৫৮ পিএম, ২০২৫-০৬-২১

দলবদলে ইতিহাস গড়ে উইর্টজ লিভারপুলে

এক-দুই বছরের জন্য নয়, লম্বা সময়ের জন্য জার্মান প্লেমেকার ফ্লোরিয়ান উইর্টজের সঙ্গে সম্পর্ক গড়লো লিভারপুল। এজন্য দলবদলে ইতিহাস গড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। ক্লাব রেকর্ড ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে বেয়ার লেভারকুসেন থেকে তাকে দলে টানলো অলরেডরা।
শুক্রবার ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর উইর্টজের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারে লিভারপুল। পাঁচ বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে আর্নে স্লটের দল। মার্সিসাইড ক্লাবে ২০৩০ সাল পর্যন্ত থাকবেন ২২ বছর বয়সী এই তরুণ তারকা।
২০১৮ সালে লিভারপুলে সাড়ে ৭ কোটি পাউন্ডে ভার্জিল ফন ডাইকের চুক্তির রেকর্ড ভেঙে দিয়েছেন উইর্টজ। ১০ কোটি পাউন্ড তার নিশ্চিত, সঙ্গে ১ কোটি ৬০ লাখ পাউন্ড অ্যাড-অনস। সেটা অর্জন করতে পারলে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভেঙে দেবেন তিনি। ২০২৩ সালে ১০ কোটি ৭০ লাখ পাউন্ড দিয়ে বেনফিকা থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজকে এনেছিল চেলসি। সেটি পেছনে পড়ে যেতে পারে উইর্টজের অ্যাড অনস সক্রিয় হলে।
লেভারকুসেনে ১৯৭ ম্যাচে ৫৭ গোল করা উইর্টজ চলতি মৌসুমে লিভারপুলের দ্বিতীয় বড় চুক্তি। এনিয়ে বুন্দেসলিগা রানার্সআপদের কাছ থেকে ডাচ রাইট ব্যাক জেরেমি ফ্রিমপংয়ের পর আরেক খেলোয়াড়কে আনলো অলরেডরা।
২০২০ সালের মে মাসে ১৭ বছর বয়সে লেভারকুসেনের হয়ে বুন্দেসলিগায় অভিষেক হয় উইর্টজের। ১৯ দিন পর বুন্দেসলিগা ইতিহাসে বায়ার্ন মিউনিখের বিপিক্ষে তৎকালীন সর্বকনিষ্ঠ গোলদাতা হন।
শুধু গোলই করেননি, অভিষেকের পর তার অ্যাসিস্ট ৪৪টি। গত মৌসুমে জার্মান শীর্ষ ফুটবলে সব খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী ড্রিবলার ছিলেন তিনি। 
বড় কিছুর স্বপ্ন নিয়ে অ্যানফিল্ডে পা রেখেছেন উইর্টজ, ‘গত মৌসুমে তারা প্রিমিয়ার লিগ জিতেছিল। তাই আমার লক্ষ্য থাকবে আবারও এটা জেতার। চ্যাম্পিয়ন্স লিগেও। আমি উচ্চাকাঙ্ক্ষী। আমার সম্মুখে থাকা অ্যাডভেঞ্চারের জন্য আমি রোমাঞ্চিত।’ 

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর