বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গ্রেনেড হামলা দিবস উপলক্ষে রাজবাড়ীতে আ’লীগের আলোচনা সভা-দোয়া মাহফিল

রাজবাড়ী প্রতিনিধি :    |    ০৩:২০ পিএম, ২০২০-০৮-২২

গ্রেনেড হামলা দিবস উপলক্ষে রাজবাড়ীতে আ’লীগের আলোচনা সভা-দোয়া মাহফিল

‘গ্রেনেড হামলা দিবস’ উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
   কর্মসূচীর শুরুতে কালো ব্যাজ ধারণের পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর একুশে আগস্টের গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আইভী রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাবের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিকের স ালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, এডঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।  প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, বিএনপি-জামাত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে ঘাতকরা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করতে চেয়েছিল। এখনো তারা জঙ্গীবেশে গুপ্তহত্যা চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে। শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তার হাতকে আরো শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভার শেষে একুশে আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচীতে উপস্থিত ছিলেন। 
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর