শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০১ পিএম, ২০২৬-০৪-২৫
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতি বেহাল দশা তৈরি করে গেছে। তারপরে ১৮ মাস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ছিলেন ড. মোহাম্মদ ইউনূস। তিনিও চেষ্টা করে গেছেন। কিন্তু এমন দেউলিয়া করে গেছেন দেশের অর্থনীতিকে যে, ১৮ বছরে তেমন কিছুই দিয়ে যেতে পারেননি আমাদেরকে। সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখিপুর উপজেলা পরিষদ হলরুমে খরিপ-১ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় পিজি খামারীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আহমেদ আযম খান বলেন, তারেক রহমানের সরকার দেশ পরিচালনার জন্য সমস্ত কিছুতে স্বচ্ছতা সাধন করছেন, এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন স্বছতা সাধন করতে। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি। তিনি চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্য। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের সকল জনগণের সহযোগিতায় আমরা সফল হবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমাদের সরকারের উদ্দেশ্য ও লক্ষ হল, দুর্নীতিমুক্ত অবস্থায় বাংলাদেশকে আগামী পাঁচ বছরে অন্তত পক্ষে আমাদের সীমিত আয় এবং সম্পদ দ্বারা আমরা অন্তত মধ্যম আয়ের দেশে পরিণত করবো। অনুষ্ঠানে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫০ জন কৃষকদের মাঝে সার ও বীজ পাশাপাশি প্রাণিসম্পদ খাতে খামারীদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে ৩৫০ জন খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মনসহ প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারিরা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited