শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১১ পিএম, ২০২৬-০১-০৭
সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের জন্য সাশ্রয়ী আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বুধবার (৭ জানয়ারি) দুই বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে সেনা সদর দপ্তরে এই সমঝোতাপত্র স্বাক্ষর হয়। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার দেসালেগন মোল্লা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তুলনামূলকভাবে কম ভাড়ায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করতে পারবেন, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বারা পরিচালিত বিদ্যমান রুটের বাইরের গন্তব্যগুলোতে প্রশিক্ষণ এবং অন্যান্য সরকারি কাজে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সেবা নিতে পারবে। এই ব্যবস্থাটি ভ্রমণ ব্যয় কমানোর পাশাপাশি সেনা সদস্যদের কম খরচে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিমান সংস্থার পরিষেবা গ্রহণের অনুমতি দেবে। চুক্তিটি বিদেশে দায়িত্ব পালন এবং মিশন মোতায়েনের সময় গতিশীলতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উন্নত পরিচালন দক্ষতা এবং সামগ্রিক সক্ষমতায় অবদান রাখবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited