শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:০২ পিএম, ২০২২-০৭-২৩
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন- শাকিল হোসেন ওরফে সাজু, জামাল হোসেন, আমিনুল ইসলাম ওরফে পারভেজ, সুমন ওরফে কালু ও রবিউল মল্লিক। শুক্রবার (২২ জুলাই) রাতে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাকু জব্দ করা হয়। ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান জানান, বেড়িবাঁধ এলাকার মাহতাব পেট্রোল পাম্প অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার প্রত্যেকেই ডাকাত দলের সক্রিয় সদস্য এবং একাধিক মামলার আসামি। হাজারীবাগ থানায় দায়েরকৃত একটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited