বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভূমি অধিগ্রহণে জনদুর্ভোগ লাঘবের ওপর জোর দিতে বললেন ভূমি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৬ পিএম, ২০২৫-১১-১৯

ভূমি অধিগ্রহণে জনদুর্ভোগ লাঘবের ওপর জোর দিতে বললেন ভূমি উপদেষ্টা

 ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় জনদুর্ভোগ লাঘবে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু তা যেন মানুষের জীবনে দুর্ভোগ সৃষ্টি না করে। আর এটাই একটি সরকারের মৌলিক নীতি। আজ (বুধবার) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটি’র ১৫২ তম সভায় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন। তিনি সভার সভাপতিত্ব করেন। সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন। ভূমি উপদেষ্টা বলেন, ভূমি রাষ্ট্রীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান। সড়ক, সেতু, বাঁধ, স্লুইজগেট, রেললাইন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ প্রকল্প ও শিল্পায়নসহ যেকোনো বড় উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ অপরিহার্য। তাই এই প্রক্রিয়ায় জনদুর্ভোগ লাঘবের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের কথা তুলে ধরে বলেন, জনগণ অতিদ্রুত এর সমাধান দেখতে চায় এবং তিনি নিজে বিষয়টি মনিটর করবেন। এছাড়া নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি বরাদ্দের ক্ষেত্রে পুকুরের শ্রেণী পরিবর্তন না করার বিষয়েও জোর তাগিদ দেন। সভায় বিভিন্ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা জেলার রুপগঞ্জে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প’-এর জন্য ১ দশমিক ৮৭ একর, নারায়ণগঞ্জে একই প্রকল্পের জন্য ৪.০৫ একর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আরবান ডেভেলপমেন্ট সিটি গর্ভার্নেন্স প্রকল্পের জন্য ৩৬ দশমিক ৯৯ একর এবং গাজীপুর জেলার দক্ষিণখান ও ধীরামে ‘ধীরাম আইসিডি’ নির্মাণের জন্য ১৬৮ দশমিক ৫০৪ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, নরসিংদীতে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ম্যানেজমেন্ট (সিএমএডডব্লিউএম)’ প্রকল্পের আওতায় দু’টি স্লুইচগেট নির্মাণের জন্য ০.২৪৫৮ একর ভূমি অধিগ্রহণ অনুমোদন করা হয়েছে। এছাড়া, জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশ করা ৫০ বিঘার বেশি ভূমি অধিগ্রহণ প্রস্তাবের মধ্যে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ‘চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রজেক্ট ব্রিজিং’, সি-ডাইক (রিটার্ড), বেড়ী বাঁধ, রেগুলেটর নির্মাণ ও রেগুলেটরের ডাইভারশন চ্যানেল খনন কাজের জন্য বিভিন্ন মৌজায় ৯৪ দশমিক ১৬ একর, ২০ দশমিক ২০ একর ও ৮৪ দশমিক ৪২ একর ভূমি অধিগ্রহণের জন্য চূড়ান্ত অনুমোদন করা হয়। খুলনার কয়রা উপজেলার ‘পোল্ডার নং ১৪/১ পূর্নবাসন’ প্রকল্পের জন্য ২ দশমিক ২৫ একর, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য ১১.০৭১৩ একর, এই মহাসড়কের অন্য এক প্রকল্পের জন্য ১২ দশমিক ৯৫ একর, ৮ দশমিক ৬৮  একর, ১৪ দশমিক ৯৯ একর, ১০.০৩৮৪ একর, ০.৯৬৪৩ একর, ০.২৫৬৫ একর, ৭.৪৯৮০ একর, ১০.৪৭২৮ একর এবং ১১.৫২৬৮ একর ভূমি অধিগ্রহণের জন্য চূড়ান্ত অনুমোদন করা হয়। এছাড়াও ‘মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের এক প্রকল্পের জন্য ৪৬ দশমিক ৪৬ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন করে এই কমিটি। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর