শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:১১ পিএম, ২০২৫-১১-৩০
খুলনা প্রতিনিধি : খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে হাসিব হাওলাদার (৪১) ও রাজন (৪০) নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (৩০ নভেম্বর) বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতদের বাড়ি রূপসার বাগমারা এলাকায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় একজন চা দোকানি নাম প্রকাশ না করার শর্তে জানান, আদালত চত্বর থেকে বের হয়ে যাওয়ার সময় দুজনের ওপর বেশ কয়েকজন গুলি চালায় ও কয়েকজন চাপাতি দিয়ে শরীরে আঘাত করে পালিয়ে যায়। লোকজন উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। পুরো বিষয়টা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited