বাংলাদেশ   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি:    |    ০৪:৪০ পিএম, ২০২৬-০৮-১৭

ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

‎‎রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর ফালান মিয়া (২৮) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির পর নিজের ছেলেকে অন্য একটি বোটে তুলে দিয়ে হ্রদের পানিতে তলিয়ে যান তিনি।
‎সোমবার (১৭ আগস্ট) সকালে লংগদু ফায়ার সার্ভিসের সদস্যরা কাপ্তাই হ্রদের কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী ১৪ নম্বর বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন।
‎ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট মাহিল্যা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মাছ ধরার একটি ছোট নৌকায় করে সার নিয়ে বাড়ি ফিরছিলেন ফালান মিয়া। এ সময় তার সঙ্গে ছিল শিশুপুত্র। কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী ১৪ নম্বর বিল এলাকায় পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবে যাওয়ার পর ফালান মিয়া ছেলেকে নিয়ে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন। একপর্যায়ে দূর থেকে একটি নৌকা তাদের দেখতে পেয়ে উদ্ধারের জন্য এগিয়ে আসে। তখন ফালান মিয়া নিজের ছেলেকে ওই নৌকায় তুলে দিতে সক্ষম হন। ছেলেকে নিরাপদে তুলে দেওয়ার পরপরই তিনি পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ সময় অভিযানের পর সোমবার সকালে নৌকাডুবির স্থান থেকে ফালান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
‎লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, ফালান মিয়ার মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নৌকাডুবির পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে নিরাপদে তুলে দেওয়ার ঘটনাটি তাদের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে।

রিটেলেড নিউজ

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর আহ্বানে ...বিস্তারিত

কুড়িগ্রামে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন 

কুড়িগ্রামে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন 

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওত...বিস্তারিত

৪৫০ পরিবারে মমতার মেহগনি গাছের চারা বিতরণ

৪৫০ পরিবারে মমতার মেহগনি গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ ...বিস্তারিত

হোমনায় এসএসসিতে প্রথম, দড়িচর উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক আতাউল মান্নান

হোমনায় এসএসসিতে প্রথম, দড়িচর উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক আতাউল মান্নান

আমাদের বাংলা ডেস্ক : : হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী দড়িচর à...বিস্তারিত

কটিয়াদীতে প্রবাসী রফিকের স্ত্রী ও শিশু সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ: সন্ধানের আকুল আকুতি পরিবার ও প্রবাসীর

কটিয়াদীতে প্রবাসী রফিকের স্ত্রী ও শিশু সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ: সন্ধানের আকুল আকুতি পরিবার ও প্রবাসীর

আমাদের বাংলা ডেস্ক : : কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দশ বছরের অবুঝ সন্তà...বিস্তারিত

গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ স্থগিত নির্বাচন, আসন্ন নির্বাচনের সাথে ভোটগ্রহণের সিদ্ধান্ত ইসির

গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদ স্থগিত নির্বাচন, আসন্ন নির্বাচনের সাথে ভোটগ্রহণের সিদ্ধান্ত ইসির

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫নং সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচà...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত

সর্বশেষ খবর